জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং দরিদ্র পরিবারের অর্থনৈতিক নিশ্চয়তার জন্য আমানত ফাউন্ডেশন দেশজুড়ে লাখো গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে।
নদী ভাঙন, খরা আর অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের গ্রামীণ জীবনযাত্রা হুমকির মুখে। একটি ফলের গাছ শুধু পরিবেশকেই রক্ষা করে না, বরং একটি দরিদ্র পরিবারের জন্য পুষ্টি ও দীর্ঘমেয়াদী আয়ের উৎস হয়ে দাঁড়ায়।
বন্যা ও ঝড় থেকে ঘরবাড়ি রক্ষা করা।
ফলের গাছ থেকে দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি।
অক্সিজেন বৃদ্ধি এবং তাপপ্রবাহ কমানো।
গাছ বেঁচে থাকা পর্যন্ত ছওয়াব পাওয়ার সুযোগ।
এলাকার মাটি ও আবহাওয়া উপযোগী গাছ নির্বাচন করা হয়
আম, জাম, কাঁঠাল, পেয়ারা। যা পুষ্টি ও আয় উভয়ই নিশ্চিত করে।
মেহগনি, কড়ই। যা কাঠ ও পরিবেশের জন্য জরুরি।
নিম, অর্জুন। যা প্রাকৃতিকভাবে রোগ নিরাময়ে সাহায্য করে।
আপনার দেওয়া টাকায় আমরা সঠিক চারা কিনে মেম্বারদের হাতে তুলে দিই এবং রোপণ নিশ্চিত করি।
চারা ক্রয়, রোপণ ও প্রাথমিক পরিচর্যার খরচ।
একটি দরিদ্র পরিবারকে ৫টি ফলজ ও বনজ গাছ উপহার দিন।
মসজিদ, স্কুল বা রাস্তার ধারে গাছ লাগানো।
* রেফারেন্সে 'Tree' বা 'Gach' উল্লেখ করুন।
বর্ষা মৌসুমে আমাদের বৃক্ষরোপণ টিমের সাথে যোগ দিয়ে নিজ হাতে গাছ লাগান। পরিবেশ রক্ষায় আপনার এই অংশগ্রহণ আমরা সাধুবাদ জানাই।
ভলান্টিয়ার হিসেবে যুক্ত হোন