বেকার যুবক ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে আমাদের প্রশিক্ষণমূলক উদ্যোগ। আমরা বিশ্বাস করি, অনুদান নয়, কর্মসংস্থানই পারে স্থায়ী দারিদ্র্য বিমোচন করতে।
আমাদের সমাজে অনেক কর্মঠ মানুষ আছেন, যাদের কেবল একটু দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও মূলধনের অভাব রয়েছে। তাদের যদি সঠিক প্রশিক্ষণ ও কাজের সরঞ্জাম দেওয়া যায়, তবে তারা অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন।
সেলাই ও হাতের কাজের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করা।
যুবকদের জন্য বেসিক কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ।
ছোট ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় সরঞ্জাম ও পুঁজি প্রদান।
কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজের অর্থনৈতিক উন্নয়ন।
সেলাই মেশিন প্রদান
প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও যুবক
নতুন ক্ষুদ্র ব্যবসা
পরিবারের মুখে হাসি
কাউকে একবেলার খাবার দেওয়ার চেয়ে তাকে উপার্জনের একটি পথ তৈরি করে দেওয়া সবচেয়ে বড় সাদাকাহ।
একজন বেকার যুবকের কম্পিউটার বা কারিগরি কোর্সের ফি স্পন্সর করুন।
একজন বিধবা বা অসহায় নারীকে সেলাই মেশিন দিয়ে আত্মনির্ভরশীল করুন।
চা-দোকান, সবজি ব্যবসা বা হাঁস-মুরগি পালনের জন্য মূলধন প্রদান।
* রেফারেন্সে 'Swabolombi' উল্লেখ করুন।
আপনার দক্ষতা (আইটি, হাতের কাজ, ফ্রিল্যান্সিং বা ব্যবসা) দিয়ে যদি বেকার যুবক বা নারীদের প্রশিক্ষণ দিতে চান, তবে আমাদের সাথে যুক্ত হোন।
ট্রেইনার হিসেবে যুক্ত হোন